Fiverr All Message - Client Message Templete
h Fiverr All Message 1st Message 1. Hi/Hello (Buyer Name)I am…
Latest Post »সকল প্রকার টিপস ও ট্রিকস থেকে শুরু করে বিভিন্ন, গল্প, উপন্যাস, জোকস পড়তে পারবেন। সেই সাথে শিক্ষামুলক PDF বই ও টিপস ও ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং টিপস পেতে আমাদের সাইটে ভিজিট করুন।
গত কিছুদিন ধরে শুধু একটি নিউজই দেখছি, পেপাল ডিসম্বরে বাংলাদেশে আসছে। নিউজটি সত্য না কি মিথ্যে? নাকি পেপাল বাংলাদেশে আসছে এসব নিউজ ছড়িয়ে আমাদের আগের মতো আবারো বকরি বানাচ্ছে? জানতে হলে শেষ অবধি পড়ুন।
আমরা সকলেই জানি সমগ্র বিশ্বের অনলাইন পেমেন্ট সিস্টেমে রাজত্ব করছে পেপাল অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস। যারা অনলাইনে কাজ করে! যেমন ফ্রীল্যান্সার, তারা আসলে বোঝে পেপালের গুরুপ্ত কতটুকু। আমার বেশ কিছু পরিচিত বড় ভাইকে দেখেছি, তাদের পেপাল একাউন্ট না থাকায় অনেক প্রজেক্ট হারাতে। অনেককেই দেখেছি ফেসবুক গ্রুপে পোষ্ট করতে পেপাল একাউন্ট না থাকায় প্রজেক্ট হারানোর। অনেকে ক্লায়েন্টদের বুঝিয়ে জুম, ট্রান্সাফার উইস এর মাধ্যমে টাকা আনতে পারলেও অনেক ক্লায়েন্ট পেপাল ছাড়া অন্য কোথাও পেমেন্ট দিতেই চায় না। তাহলে হয়তো বুঝতেই পারছেন পেপালের গুরুপ্ত। বাংলাদেশ থেকে যারা অনলাইনে কাজ করে এবং ফ্রিল্যান্সিং থেকে টাকা আনতে চায় তারা জানে পেপাল ছাড়া অনলাইনে টাকা পেমেন্ট নেওয়াটা কতটুকু কষ্টের এবং ভোগান্তির।
পেপাল শুধু ফ্রীল্যান্সার বা অনলাইনে কাজ করে তাদের উপকারেই আসবে এমনটা ভাবা ভুল। ধরুন আপনি কিছু একটু অনলাইনে অর্ডার করবেন, তবে সেটা বাংলাদেশী ই-মার্সে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে বাহিরের দেশ থেকে সেটা অর্ডার করতে হবে। তখন আপনি সেটা কি দিয়ে অর্ডার করবেন? সারা বিশ্বের বর্তমানে সব ই-মার্স সাইটেই এখন পেপাল পেমেন্ট সার্ভিস সাপোর্ট করে। এমন কিছু কিছু সাইট আছে যেগুলো শুধুমাত্র পেপাল দাঁড়াতে পেমেন্ট করতে হয় আর পৃথিবীর সমগ্র পেমেন্ট সার্ভিস এর মধ্যে সিকিউর এবং অতি সহজে ট্রানজেকশন করা হয়। অতি সহজ ট্রানজেকশন ও সিকিউর সার্ভিস সবাইকে পেপাল ব্যবহারে আকর্ষন করে।
গুঞ্জন শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শনিবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে ডিসেম্বরে পেপাল বাংলাদেশে আসবে এ কথা বলেন। আমরা এর আগেও অনেকবার দেখেছি বাংলাদেশে পেপাল আসবে! এমনকি তারা পেপাল বাংলাদেশে উদ্বোধন করবেন বলে কথা বললেও শেষ পর্যন্ত বাংলাদেশে পেপাল আসে নি। নিচে ২০১৭-তে ঘটে যাওয়া “প্রথম আলোর” একটি প্রতিবেদনের স্ক্রীনশট দিলাম। আপনারা গুগল ঘাটাঘাটি করলে আরো জানতে পারবেন।
| ১০ অক্টোবর ২০১৭ প্রথম আলোর একটি প্রতিবেদনের স্ক্রীনশট |
এখন আসি বাংলাদেশে কি সত্যিই পেপাল চালু হতে যাচ্ছে?
এখনও সিওর না। আমি পেপাল সাপোর্টে কথা বলেছি, পেপাল বাংলাদেশে আসলে তারাই তাদের অফিসিয়াল ওয়েব সাইটে আমাদের জানিয়ে দিবে।
উপরের স্ক্রীনশট দেখে হয়তো বুঝে গেছেন বিষয়টা। পেপাল ডিসম্বরে বাংলাদেশে আসছে অথচ পেপাল আমাদের এখনও সিওর আপডেট দিচ্ছে না। বাংলাদেশ প্রধানমন্ত্রির বেসরকারী শিল্প বিনিয়োগ উপদেষ্টার কথা সত্য হয় তাহলে আমাদের আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেপাল আসবে এ নিয়ে কে কি বললো এসব কথায় আগেই উত্তেজনা না হয়ে পেপালের অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি।
ইউনিক বায়ার রিকুয়েস্ট সেন্ড করতে পারলে ১০ টি বায়ার রিকুয়েস্ট সেন্ড করলে একটি অর্ডার আশা করা যায়।
১। ক্লাইন্টের ডিটেইলস সম্পুর্ন পড়ে ভালো করে বুঝতে হবে।
২। আপনাকে কনফর্ম হতে হবে যে আপনি কাজটি করার জন্য ১০০% ফিট।
৩। এবার ক্লাইন্টকে বুঝাতে হবে আপনি তার কাজের জন্য ১০০% ফিট এবং অন্যদের চাইতে ক্লাইন্টের কাজটি অনেক গুরুত্ত দিয়ে করবেন।
৪। ক্লাইন্টকে বুঝাইতে হবে আপনাই তার কাজটি করতে কি কি প্রসেস অবলম্বন করবেন যেমন লোগো ডিজাইন এর কাজ হলে অনেক গুলো ১০০+ রিলেটেট কম্পানির লোগো দেখে, অয়েবসাইট দেখে, অনেক সময় দিয়ে ব্লাব্লা... আরো কিছু এড করতে পারেন।
৫। তবে খেয়াল রাখতে হবে যেন একটা রচনার মতো অনেক বড় বায়ার রিকুয়েস্ট না হয়, তাহলে ক্লাইন্ট কিন্ত পড়তেই চাইবেনা।
একটার রচনা থেকে সামারি আকারে লিখতে হবে।
৬। খুবিই ফ্রেন্ডলি আপনার কথাগুলো উপস্থাপনা করবেন।
৭। একিই রকম লেখা বার বার কপি করে সবার জন্য সেন্ড করা যাবেনা। তবে সার্ভিস প্রায় সেম হলে সেটা একটু ইডিট করে দেওয়া যেতে পারে।
৮। বায়ার রিকুয়েস্টে পার্সোনাল কোন কন্টাক্ট ইনফর্মেশন দেওয়া যাবেনা।
৯। বায়ার রিকুয়েস্টের সাথে এমন পোর্টফোলিও সেট করতে পারেন যেখানে কন্টাক্ট ইনফর্মেশন থাকবেনা।
১০। অবস্যই আপনার পোর্টফোলিও জব রিলেটেট ও স্ট্রং হতে হবে।
১১। যেই সার্ভিস আপনি পারবেন না সেটার জন্য কখনো রিকুয়েস্ট সেন্ড করবেন না। হতে পারে এটা আমার বন্ধু পারে তার কাছে থেকে করে নিবো, এতে করে অনেক সমস্যাই পড়তে হবে।
খারাপ রিভিও আসে অনেক।
১২। বায়ার রিকুয়েস্টে ক্লাইন্টকে বলবেন না ১-২ ঘন্টায় কাজ করে দিবো, যেমন কোন কঠিন কাজ যেটা করতে অনেক সময়ের দরকার কিন্তু কাজটি ধরার জন্য আপনি অল্প সময় বললেন। তবে সিম্পল কাজ হলে বলা যাবে।
১৩। বায়ার রিকুয়েস্টে যদি ক্লাইন্ট ৩ টা সার্ভিস চাই আপনি যদি ২ টা পারেন তবে বায়ার রিকুয়েস্ট সেন্ড না করাই ভালো।
১৪। আরেকটি বিষয় যদি ক্লাইন্টের ডিটেইল বেশি হয় আপনাও বায়ার রিকুয়েস্ট একটু বড় করে লিখতে পারেন।
আরো বিস্তারিত ও ইউনিক বায়ার রিকুয়েস্ট লেখা ও পাঠানোর ভিডিও নিচে দেওয়া আছে নতুনেরা দেখে নিতে পারেন
টিপস গুলো ভালো বা খারাপ লাগলে কমেন্টে জানাবেন।
লেখাঃ Md Abu Torab
![]() |
| Sending Buyer Request to Fiverr? Still not getting Work? Know the correct Rules for Writing and Sending Buyer Request. |
h Fiverr All Message 1st Message 1. Hi/Hello (Buyer Name)I am…
Latest Post »